সন্তান ঘুমিয়ে গেলে, ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে — কি কখনো বুকটা কেঁপে ওঠে?
- আমি কি ওকে সত্যিই সঠিকভাবে গড়ে তুলছি?
- আজ রাগের মাথায় যা বললাম, তা কি ওর ছোট্ট হৃদয়ে দাগ কেটে গেল?
- ভালোবাসি অনেক, তবু প্রতিদিন কেন এলোমেলো হয়ে যাই?
- আমি যখন থাকব না — ও কি ভালো মানুষ হয়ে, দ্বীনের পথে টিকে থাকবে?
আপনি একা নন। প্রায় প্রতিটি বাবা-মা নীরবে এই ভার বয়ে বেড়ান।
















